জলবায়ু সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা না, এ সমস্যা সারা বিশ্বজুড়ে। আপনি পরিবেশের যেমন যত্ন করবেন, পরিবেশও তার প্রতিদান আপনাকে সেভাবেই দিবে। তাই জলবায়ুকে ভালো রাখার জন্য পরিবেশকে ভালো রাখতে হবে। এই চেতনায় ইয়ুথ ফর পলিসি, গাইবান্ধা কমিটি "জলবায়ু সচেতনতায় সবুজ আগামী" প্রতিবাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮/০৬/২০২৬ তারিখে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবীরা প্রথমে শিক্ষার্থীদের মাঝে "জলবায়ু সংরক্ষণে আমাদের করণীয়" প্রতিবাদ্যের উপর আলোচনা করেন। এ সময় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয় ক্যাম্পাসে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হয়।