• Email : uss.gaibandha@gmail.com
  • Phone : 01710-281877
logo
logo

উদয়ন স্বাবলম্বী সংস্থার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ ১৮ ই মে, উদয়ন চত্বরে আয়োজন করা হয় স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের। জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা যৌথভাবে উত্তোলন করেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব মো: শাহরিয়ার হোসেন, জনাব এম মুনসুর রহমান, সভাপতি, নির্বাহী কমিটি, উদয়ন স্বাবলম্বী সংস্থা, জনাব মো: মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, উদয়ন মহিলা ডিগ্রী কলেজ, জনাব মো: আনোয়ার হোসেন সাজু, প্রাক্তন প্রধান শিক্ষক, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এবং জনাবা রাহেলা পারভীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়। জাতীয় পতাকাকে সম্মান জানানোর পর উদয়ন স্বাবলম্বী সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মো: শাহাদত হোসেন মন্ডল-এর স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর উদয়নের যাত্রা নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উদয়নের মঙ্গল কামনায় দোয়া মাহফিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন উদয়নের প্রাক্তন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সকল কর্মীবৃন্দ, সমাজসেবক, নারী নেতৃ ও আরো অনেকে।

about-greenforet-img