• Email : uss.gaibandha@gmail.com
  • Phone : 01710-281877
logo
logo

"মাদকের বিরুদ্ধে কাজ করতে হলে প্রথমেই প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রোপ টেস্ট শুরু করা"। বলছিলেন উদয়ন মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো: মাহমুদুল ইসলাম। মাদকাসক্তি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। আর এই জন সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজন স্কুল-কলেজগুলোতে মাদকবিরোধী ক্যাম্পেইন করা, অভিভাবকদের সাথে উঠান বৈঠক করা, এবং সমাজের ইয়ুথ ভলান্টিয়ারদের অংশগ্রহণে মাদকবিরোধী ক্লাব প্রতিষ্ঠা করা। উদয়ন স্বাবলম্বী সংস্থার সহযোগিতায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা'র আয়োজনে অদ্য ০৯/০৬/২০২৬ তারিখে উদয়ন প্রশিক্ষণ কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও মাদকাসক্তি প্রতিরোধে বিভিন্ন পেশার মানুষের ভাবনা ও করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: রফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা। সমাজের প্রতিনিধি হিসেবে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সুশীল সমাজের নাগরিক, সরকারী/বেসরকারী চাকুরীজীবী, যুব স্বেচ্ছাসেবক, ইউনিয়ন মেম্বার, ক্ষুদ্রগোষ্ঠীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

about-greenforet-img