Plan International Bangladesh এর সহযোগিতায়, উদয়ন স্বাবলম্বী সংস্থার বাস্তবায়নে, CEFMU প্রকল্পের মাধ্যমে, শিশু বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধ করায় সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয় । উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ , কাজী, ইমাম , শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক , মুক্তিনগর, বোনারপাড়া ও ভরতখালী ইউনিয়ন থেকে ইয়থ ভলান্টিয়ার । উক্ত অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয় । এখানে প্রকল্পের কর্মকাণ্ডে ছবিগুলো প্রদর্শনী করা হয় । অতিথিদের বক্তব্য এবং সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয় ।