"আপনার সন্তান তো শিখছে, কিন্তু কতটুকু শিখছে তা কি আপনি জানতে পারছেন?" এই প্রশ্নকে কেন্দ্র করেই ঢাকাস্থ প্রতিষ্ঠান আইআইডি উদয়নের সাথে কাজ করছে একজন শিশুর রিডিং এবং নিউমারেসি লেভেল জানার জন্য। এ উপলক্ষেই মুক্তিনগর ও সাঘাটা ইউনিয়নের কিছু উদ্যোগী স্বেচ্ছাসেবকদের নিয়ে উদয়ন প্রশিক্ষণ কক্ষে আয়োজন করা হয়েছে ২-দিন ব্যাপী এক কর্মশালা। যেখানে তারা শিখছেন একটি গ্রামের আর্থ-সামাজিক এবং পারিবারিক অবস্থা কীভাবে একটি শিশুর শেখার অন্তরায় হতে পারে। আর এই অন্তরায় থেকে উত্তরণের মাধ্যম হিসেবে কোন কোন কর্মসুচী বাস্তবায়ন করলে একজন শিশু সুষ্ঠুভাবে শিখতে পারে সেটাই খুঁজঝে উদয়ন ও আইআইডি।