• Email : uss.gaibandha@gmail.com
  • Phone : 01710-281877
logo
logo

গল্প শুনেও কি শিশুরা শিখতে পারে?

ফিল্ডে শিশুদের সাথে এসেসমেন্ট করতে গিয়ে একজন অভিভাবক এভাবেই প্রশ্ন করছিলেন আমাদের ভলান্টিয়ারদের।
ঘুমানোর সময় শিশুদের গল্প শোনার প্রবণতা আবার অভিভাবকদের গল্প বলার প্রবণতা-দুটোই এখন হারিয়ে গিয়েছে স্মার্টফোনের কবলে পড়ে। শিশুরাও ঘুমিয়ে পড়ছে স্মার্টফোন কার্টুন দেখতে দেখতে আবার অভিভাবকেও ঘুমিয়ে পড়ছে ফেসবুকে স্ক্রলিং করতে করতে।
বিদ্যালয়ে শিশুদের আক্ষরিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি দাদা-দাদী, নানা-নানী অথবা অভিভাবকদের গল্পের মধ্যেও শিশুরা যে নৈতিক শিক্ষা এবং মুল্যবোধ বৃদ্ধি পায় সেটা অনেক গবেষণাতেই উঠে এসেছে। তারই একটি অংশ হিসেবে #IID এবং #উদয়ন স্বাবলম্বী সংস্থা বাস্তবায়িত করতে যাচ্ছে #পাঠমিতা। পাঠমিতার প্রথম পদক্ষেপ বেজলাইন সার্ভে পরিচালিত হচ্ছে মুক্তিনগর ইউনিয়নের পুটিমারী, খামার ধনারুহা, ও ধানঘড়া গ্রামে এবং সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা ও গোবিন্দি গ্রামে। ভলান্টিয়াররা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার পাশাপাশি শিশুদের এসেসমেন্ট করছেন।

about-greenforet-img